ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশা আপাতত চলবে, হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে অটোরিকশা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুরে ডিএমপি সদরদপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক এবং ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৈঠক শেষে তিনি বলেন, অটোরিকশা চলাচলের আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয়ে উচ্চ আদালত রায় দেবেন।

ঢাকা মহানগরে অটোরিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর হাইকোর্টে রিট করেন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর উচ্চ আদালত অটোরিকশা বন্ধে নির্দেশ দেন। এরপরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।

Tag :
জনপ্রিয়

অটোরিকশা আপাতত চলবে, হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

Update Time : ১২:০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪