ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ এবং পাকিস্তানি বাহিনীকে ‘দখলদার বাহিনী’ নিয়ে তুৃমুল সমালোচনা নেটিজেনের এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী নিহত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন, সরাসরি যাবেন হাসপাতালে এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেনের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারা। তবে কার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তা জানান নি এনসিপির এই দুই নেতা।

অভিযোগ দেওয়া শেষে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা বলেন, সারজিস ও হাসনাত।

এ সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এটা ভেরি কনফিডেনশিয়াল।’

অভিযোগ কাদের বিরুদ্ধে- দুর্নীতি দমন কমিশন, না কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান– এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি।’

অভিযোগের বিষয়ে বিস্তারিত আর কিছু জানান নি তারা।

Tag :
জনপ্রিয়

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি

অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

Update Time : ০৩:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫