ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে

২০২৬ বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।

মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের ৪২তম মিনিটে হুলিও এনসিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেলে পিছিয়ে পড়ে জার্মানি। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে জুলিয়ান নাগেলসমানের দল। ৫৩তম মিনিটে কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে তারা।

এরপর অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে কর্নার থেকে জার্মানির আরেকটি গোল ভিএআরে বাতিল হয়। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের ওপর ফাউলের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত দেন রেফারি। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটই মিস করেন হাভার্টজ। এছাড়া জার্মানি মোট তিনটি স্পটকিক নষ্ট করে। অন্যদিকে, দুটি শট মিস করলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে।

বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে জার্মানির ৪১তম প্যারাগুয়ের কাছে এই হারকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে। নকআউট পর্বে জার্মানির এর আগে সবচেয়ে বড় ধাক্কা ছিল ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার কাছে হার।

উল্লেখ্য, এটি বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির প্রথম পরাজয়। সেই সঙ্গে ২০১৪ সালের শিরোপা জয়ের পর এবারও শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হলো ইউরোপের অন্যতম সফল দলটি।
Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে

Update Time : ০২:১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬