ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

অপূর্বর ফুসফুস করোনায় আক্রান্ত, প্লাজমা লাগবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ৪৮১ Time View

আজ বৃহস্পতিবার সকালে জানা যায় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী  অপূর্বর  শারীরিক অবস্থা আবার খারাপ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্লাজমা লাগবে।অপূর্বর বুকের সিটি স্ক্যান প্রতিবেদন হাতে পেয়েছেন চিকিৎসকেরা। তাতে দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান জানিয়েছেন, তিনি এই অভিনয়শিল্পীর চিকিৎসার সার্বিক দেখভাল করছেন।

এদিকে করোনায় আক্রান্ত অপূর্বকে শুরুতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও গতকাল বুধবার বিকেলে তাঁকে কেবিনে নেওয়া হয়। তাঁর শরীর এখনো দুর্বল। তিন দিন পর ল্যাব রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানালেন আরিয়ান।

টানা তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে অপূর্বর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। গত মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাঁকে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সে সময় তাঁর খবর নেওয়া পরিচালক শিহাব শাহীন জানান, গত মঙ্গলবার রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা হয়। ব্লাড টেস্টের রেজাল্ট ভালো আসেনি। এ ছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে অপূর্ব শিহাব শাহীনের নির্মিতব্য একটি ওয়েবভিত্তিক সিনেমায় এক দিনের শুটিং করেছিলেন।

ছবি : সংগ্রহীত

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

অপূর্বর ফুসফুস করোনায় আক্রান্ত, প্লাজমা লাগবে

Update Time : ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০