ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

অভিনেতা আজিজুল হাকিমের শারিরীক অবস্থা ভালোর দিকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৫২২ Time View
শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো অভিনেতা আজিজুল হাকিমকে।
এদিন (১৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এমনটাই নিশ্চিত করেন অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম।
এই নির্মাতা-নাট্যকার বলেন, ‘কেবিনে দিলো একটু আগে। তবে এখানেও স্পেশাল মনিটরের ব্যবস্থা রয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। তারা জানিয়েছেন, ওর সবকিছুই ভালো রেসপন্স করছে। বাকিটা সবার দোয়া ও ভালোবাসা।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ছিলেন দেশের অন্যতম সফল অভিনেতা আজিজুল হাকিম। পরিস্থিতির খানিক উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। রাখা হয়, আইসিইউতে।
এর আগে ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে।
নব্বই দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন এই অভিনেতা। নিয়মিত অভিনয় করছিলেন এখনও।
তার সহধর্মিণী জিনাত হাকিম নিজেও একজন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা। তাদের দুই সন্তান, মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

অভিনেতা আজিজুল হাকিমের শারিরীক অবস্থা ভালোর দিকে

Update Time : ০৬:৩৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০