ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

অস্ট্রেলিয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

অস্ট্রেলিয়ায় রবিবার টিকাপ্রদান কার্যক্রম শুরু হয়েছে। এর একদিন আগে জনগণের আস্থা বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন টিকা নিয়েছেন। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও রয়েছেন। তিনি সিডনীর উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টারে ফাইজার/বায়োএনটেকের টিকা নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) দেওয়ার মধ্যদিয়ে দেশটির টিকা কার্যক্রম শুরু হয়েছে। এরপর স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তাদের টিকা দেওয়া হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড়ো বড়ো শহরে টিকা বিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেন। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেওয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। অন্য অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় টিকা কার্যক্রম কয়েক মাস দেরিতেই শুরু হয়েছে। এদিকে, দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেওয়া হয়েছে। তবে তা এখনও দেওয়া শুরু হয়নি।

ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার লোক এবং মারা গেছে ৯০৯ জন।

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

অস্ট্রেলিয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু

Update Time : ০৮:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১