ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঝুলিতে এলো এক বড় অর্জন। এপ্রিল ২০২৫-এর আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্যুতি ছড়িয়েছেন তিনি, পেয়েছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার (১৪ মে) প্রকাশ করেছে আইসিসি।

এদিকে পুরস্কার পেয়ে মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়া আমার কাছে অনেক সম্মানের। যেকোনো ক্রিকেটারের জন্যই আইসিসির স্বীকৃতি পাওয়া অনেক বড় কিছু। বৈশ্বিক ভোটে সেরা হওয়ার ব্যাপারটাই আলাদা।’

তিনি আরও বলেন, ‘আইসিসির এমন স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও ভালো করার প্রেরণা। সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাই-এই পুরস্কার তাদেরও।’

মিরাজ সেরার লড়াইয়ে হারিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স। আর ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে পেছনে ফেলে স্বীকৃতিটি জিতেছেন ব্রাইস।

এর আগে বাংলাদেশ থেকে এই সম্মাননা অর্জন করেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

আইসিসি ‘মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ

Update Time : ০১:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫