ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ এবং পাকিস্তানি বাহিনীকে ‘দখলদার বাহিনী’ নিয়ে তুৃমুল সমালোচনা নেটিজেনের এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী নিহত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন, সরাসরি যাবেন হাসপাতালে এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৫

আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৮৪ Time View

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত আগামী নয় মাসের জন্য বন্ধ হচ্ছে। সরকারের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে আজ ৩১ জানুয়ারি পর্যন্ত। ফলে আগামীকাল (১ ফেব্রুয়ারি) থেকে কোনো পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে দ্বীপে যেতে পারবেন না। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও এক মাস সময় বাড়ানোর আবেদন জানালেও কোনো পরিবর্তন হয়নি।

সেন্টমার্টিন দ্বীপের ১২ হাজার বাসিন্দার প্রধান আয়ের উৎস পর্যটন খাত। এক সময় সাগরে মাছ শিকার করেই চলতেন তারা। গত এক দশক ধরে পেশা পরিবর্তন করা মানুষগুলো এখন পড়েছেন বিপদে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হচ্ছে।

স্থানীয়রা বলছেন, নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা শুরু হয় এক মাস পর। এতে পর্যটন মৌসুমের দুই মাসের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলছেন, আরও এক মাস জাহাজ চলাচলের সুযোগ চাওয়া হয়েছিল সরকারে কাছে। এখন দ্বীপের মানুষের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন পর্যটন সংশ্লিষ্টরা।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তাঁরা। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ।

Tag :
জনপ্রিয়

কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়

আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

Update Time : ০৪:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫