ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত জানান, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

প্রচলিত সৌর বর্ষপঞ্জির মতো আরবের চান্দ্র বর্ষপঞ্জিতেও ১২টি মাস রয়েছে। এই মাসগুলোর মধ্যে চারটি মাসকে বিশেষভাবে পবিত্র (আশুর আল হুরম) হিসেবে ধরা হয়। এগুলো হলো মহররম, জিলক্বদ, রজব এবং জিলহজ।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

উল্লেখ্য, ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি। প্রত্যেক সামর্থ্যবান এবং প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ আদায় করা ফরজ।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ

Update Time : ১২:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪