ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৫ Time View
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস পর্যটকদের প্রবেশাধিকার থাকবে। প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রথম দুই মাস শুধু দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করার সুযোগ থাকবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

নাসরীন জাহান বলেন, পর্যটন খোলার আগে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা– দুটিই আমাদের দেখতে হয়। সেন্টমার্টিন যেহেতু ইউএন ট্যুরিজমের হেরিটেজ এলাকা, তাই প্রবাল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সীমিতসংখ্যক পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে। তিনি জানান, পর্যটক ব্যবস্থাপনায় সফটওয়্যার চালু করা হচ্ছে, যা জাহাজ শিল্পের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

সচিব জানান, ২০২৪ সালে ইমিগ্রেশন পুলিশ ও অন্যান্য তথ্য অনুযায়ী ছয় লাখ ২৫ হাজারের বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, নিজেদের পর্যটন অবকাঠামো ও সেবা উন্নত হলে বিদেশি পর্যটক স্বাভাবিকভাবেই বাড়বে।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ

Update Time : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫