ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

আজিজুল হাকিম লাইফ সাপোর্টে, করোনা আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • ৫১৬ Time View

দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। সবাই এতদিন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তবে আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাকিমের লাইফ সাপোর্টের খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।

তিনি শুক্রবার সকালে জানান, আজিজুল হাকিমেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন।

এর আগে মঙ্গলবার তার ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা।

১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

ছবি : সংগৃহীত

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

আজিজুল হাকিম লাইফ সাপোর্টে, করোনা আক্রান্ত

Update Time : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০