ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৩৪৭ Time View

একদিনের সফরে আজ বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ মার্চ ঢাকা আসার কথা আছে নরেন্দ্র মোদির। দুই পররাষ্ট্রমন্ত্রী পানি, বাণিজ্য, সীমান্ত, ব্যবস্থাপনা, কানেক্টিভিটিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।

দ্বিপক্ষীয় আলোচনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বিকেলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হবে।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে ড. এস জয়শঙ্কর ঢাকা আসছেন। মোদীর সফরকালে দু’দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করতেই তার  এ সফর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে ঢাকায় আসছেন ড. এস জয়শঙ্কর। নরেন্দ্র মোদীর সফরে কানেকটিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এ জন্য আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে।

আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। আর আগামী ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এর আগে গত ১৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ঢাকায় সফরের পরিকল্পনা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঢাকায় সফর সম্ভব হয়নি।

মোদীর সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেছেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেন তিনি। তার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Update Time : ০৩:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১