ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটির মাইলফলক অতিক্রম করল

এক মাসে নতুন করে ২৯ লাখ সক্রিয় ব্যবহারকারী যুক্ত হওয়ায় দেশে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটির মাইলফলক ছাড়িয়েছে।

সেপ্টেম্বরের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে। গত আগস্টে এই সংখ্যা ছিল ১০ কোটি ৮১ লাখ ৮৮ হাজার।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ সেপ্টেম্বর মাসের যে হিসাব প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে এই তথ্য।

হিসাব থেকে দেখা যাচ্ছে, সাত মাসের ব্যবধানে দেশে আরও এক কোটি ইন্টারনেট ব্যবহারকারী যুক্ত হয়েছেন। গত মার্চে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছিল।

বিটিআরসির নিয়ন্ত্রণ সংস্থাটির হিসাবে সেপ্টেম্বর শেষে ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যা দাঁড়িয়েছে এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।

অন্যি দিকে এই সময়ে ৮৬ লাখ ৫৬ হাজার ইন্টারনেট ব্যবহারকারী আইএসপি ও পিএসটিএন গ্রাহক।

এক মাসে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে খুব অল্পই। তবে সর্বসাকুল্যে এই সময়ে এক লাখের মতো বেড়েছে আইএসপি গ্রাহক।

সেপ্টেম্বর শেষে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বেশি। আগস্টে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৯ কোটি ৯৬ লাখ ১৮ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজারে।

অন্যদিকে সেপ্টেম্বর শেষে দেশে মোবাইল সংযোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজারে। আগস্টে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার।

৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ নিয়ে শীর্ষ অপারেটর গ্রামীণফোন, ৫ কোটি ১ লাখ ২৬ হাজার সংযোগে রবি দ্বিতীয় শীর্ষ অপারেটর, ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার সংযোগ নিয়ে তৃতীয় বাংলালিংক ও রাষ্ট্রায়াত্ত টেলিটকের সংযোগ ৪৬ লাখ ১২ হাজার।

সর্বশেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সক্রিয় সংযোগকে মোবাইল সংযোগ ও ওই একই সময়ের মধ্যে ইন্টারনেট সংযোগকে সক্রিয় ব্যবহারকারী হিসাবে ধরে থাকে।

শেয়ার করুন

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটির মাইলফলক অতিক্রম করল

Update Time : ০৯:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০