ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

২০০৭ সালে শিশু লামিন ইয়ামালকে গোসল করানোর একটি প্রচারণামূলক ফটোশুট করেছিলেন লিওনেল মেসি। ২০২৪ সালে ছবিটি তুমুল আলোচনায় আসে। তারা দুই প্রজন্মের দুই বার্সেলোনা তারকা, অনেকে ইয়ামালকে মেসির উত্তরসূরিও বলে থাকেন। এবার দুজনে মুখোমুখি, বিশ্বকাপ ফাইনালে লড়বে স্পেন-আর্জেন্টিনা। শিরোপা মহারণের আগে এক অনুষ্ঠানে ইয়ামালকে নিয়ে এবং গোসল করানো বিষয়ক কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

শুক্রবার সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডির সাথে এক ফ্যানাটিকস ফেস্টে সাক্ষাৎকার অনুষ্ঠানের যোগ দেন লিওনেল মেসি, কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ব্র্যাডি সেখানে লামিনের সাথে মেসির সেই ছবিটির সম্পর্কে জানতে চান। সেই ছবির দুই দশক পর তারা মুখোমুখি হচ্ছেন প্রথমবার, সেটিও বিশ্বকাপ ফাইনালে। মেসি বলেছেন, ‘ও যখন ছোট ছিল তখন আমি ওর সাথে একটা ছবি তুলেছিলাম। এখন আমরা দুজনেই বিশ্বকাপে (ফাইনালে) খেলছি, এটা অবিশ্বাস্য।’

প্রায় দুদশক আগে একটি প্রচারণামূলক ফটোশুটের সময় ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট ছবিটি তুলেছিলেন, যখন মেসির বয়স ছিল ২০ বছর এবং ইয়ামাল ছিলেন শিশু। স্থানীয় সংবাদপত্র স্পোর্ট এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে বার্সেলোনার প্রকাশিত একটি ক্যালেন্ডারের অংশ হিসেবে ছবিটি তোলা হয়েছিল। সেই শিশু, ১৬ বছর পর বার্সেলোনা এবং স্পেনের তারকা হয়ে উঠেছেন এবং মহাযজ্ঞের ফাইনালে তার প্রতিপক্ষ সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি।

অনুষ্ঠানে আমেরিকান ফুটবলার (রাগবি খেলোয়াড়) ব্র্যাডির প্রশ্নে মেসি বলেছেন, ‘লামিন সত্যিই অসাধারণ। আমি তাকে অনেক অনুসরণ করি কারণ সে এমন একটি ক্লাবের হয়ে খেলে যাকে আমি খুব ভালোবাসি। তার সামনে ঐতিহাসিক কিছু অর্জন করার সুযোগ রয়েছে। তবে আমরা চেষ্টা করব যাতে এবার সেটা না ঘটে।’

মেসি এবং ইয়ামাল দুজনেই ইতিহাস গড়ার পথে। মেসি দলের অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জেতা প্রথম খেলোয়াড় হতে পারেন, ইয়ামাল প্রথম একাদশে থেকে বিশ্বকাপ ফাইনাল জেতা দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হতে পারেন।

তাদের পথে একমাত্র বাধা, তারা একে অপরের মুখোমুখি হচ্ছেন। মেসি বলেছেন, ‘আমরা একটি ভালো ম্যাচ উপহার দেয়ার চেষ্টা করব, কিন্তু আমি আশা করি সে এবং তার দল যেন ভালো ম্যাচ খেলতে না পারে।’

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

Update Time : ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬