ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে ইসরাইল ও মার্কিন হামলার নিন্দার ঝড়

ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর আবার সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সংঘাতের কারণে আরব সাগর, পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরীয় দেশগুলোতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও জনজীবন। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রায় সব দেশই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এমতাবস্থায় ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।

ইরানের সরকারের কার্যক্রমের জন্য জনগণকে শাস্তি দেওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী মেক্সিমে প্রেভোট। তিনি বলেন,`আমরা গভীরভাবে অনুতপ্ত যে কূটনৈতিক প্রচেষ্টাগুলো আরও আগে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি’।

নরওয়ের পক্ষ থেকে বলা হয়েয়ে যে, ইসরাইল হামলাটিকে প্রতিরোধমূলক বললেও এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেন, প্রতিরোধমূলক হামলার জন্য অবশ্যই তাৎক্ষণিক হুমকির প্রয়োজন।

ইসরাইল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাাকিস্তানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। এই সংকটের শান্তিপূর্ণ ও আলোচনাপ্রসূত সমাধানের জন্য দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

এদিকে সৌদি আরব উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল। যদিও এরপরই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: আলজাজিরা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন

ইরানে ইসরাইল ও মার্কিন হামলার নিন্দার ঝড়

Update Time : ০২:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬