চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ভিডিওতে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে ‘মেজর কমব্যাট অপারেশনস’ বা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘ইরান পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণে রাজি হয়নি।
‘ইরান আমাদের যা প্রয়োজন, তা দিতে চায়নি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না,’ বলেন ট্রাম্প।
ভিডিও বার্তায় ট্রাম্প আরো বলেন, ‘আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি।’
তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করবে এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করে দেবে।
আন্তজার্তিক ডেস্ক 



















