ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আহত ১০

ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, বাড়ি এবং প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরেও রকেট হামলা হয়েছে।

সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ‘ফাদি ১‘ রকেট হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি রকেট ইসরাইলের ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফায় আঘাত হেনেছে এবং অন্য পাঁচটি ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে তিবেরিয়াসতে আঘাত হানে।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরাইলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে অস্ত্রের স্টোরেজ সাইট, অবকাঠামো সাইট, একটি কমান্ড সেন্টার এবং একটি লঞ্চার রয়েছে।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আহত ১০

Update Time : ০৫:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪