ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট ভোটকেন্দ্রে আনার জন্য ভোটারদেরকে যানবাহন দেওয়া যাবে না: ইসি ‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি

ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশপ্রধান নিহত

এবার ইরানের পুলিশপ্রধানকে হত্যা করল ইসরায়েল। তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে দেশটির হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় ইরানের পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেইন সেইফি শহীদ হয়েছেন।

ইরানের পক্ষ থেকে এখনও এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ধারাবাহিক হামলার ফলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানের ৪০টির বেশি সামরিক স্থাপনায় ৭০টি বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড অবকাঠামোও রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের প্রাথমিক হামলার কারণে ডজনখানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে। আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি।

তিনি আরও জানান, হামলার সময় তেহরানের আকাশে প্রায় আড়াই ঘণ্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দেয়।

ডেফরিন বলেন, আমরা এমন এক অবস্থান তৈরি করেছি, যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়। এই বিবৃতির মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে, তাদের লক্ষ্য কেবল সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং ইরানের রাজধানী পর্যন্ত বিস্তৃত সামরিক অভিযানের আওতাভুক্ত। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩২০ জন। আর ইরানের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের চারজন। আহত বেশ কয়েকজন।

Tag :
জনপ্রিয়

গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে

ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশপ্রধান নিহত

Update Time : ০৫:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫