ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ Time View

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪০০-এর কাছাকাছি পৌঁছেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০৯ জন। এর ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের মর্গে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৫ জনের মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বহু হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩১ জন নিহত ও ১৩২ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্যসামগ্রী নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৪১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত এক দিনে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন পাঁচ ফিলিস্তিনি। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে, এর মধ্যে ১৩৮ শিশু। মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ফলে ২৪ লাখ মানুষের এই অঞ্চল তীব্র দুর্ভিক্ষে পড়েছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকিশেন (আইপিসি) এরইমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট মধ্য ও দক্ষিণাঞ্চলীয় দেইর আল-বালাহ এবং খান ইউনিসে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আইপিসি ঘোষণার পর থেকে ১০৯ জন অনাহারে মারা গেছেন, এর মধ্যে ২৩ শিশু।

এদিকে, ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করার পর থেকে আরও ১১ হাজার ৯১১ জন নিহত ও ৫০ হাজারের বেশি আহত হয়েছেন। এতে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে ইসরায়েল এখন গণহত্যার মামলার মুখোমুখি আন্তর্জাতিক আদালততে (আইসিজে)। সূত্র : মিডলইস্ট মনিটর

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকে

Update Time : ০৫:৩৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫