ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

ঈদে এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সালমান খানের ‘সিকান্দার’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১১৪ Time View

ঈদে এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সালমান খানের ‘সিকান্দার’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা।

সিনেমাটিকে সালমানের ‘কামব্যাক’ হিসেবে মনে করা হচ্ছিল।

কিন্তু মুক্তির মাত্র চারদিনের মাথায়ই সালমান খানের ছবির এমন হাল হবে কেউ ভাবেনি। ৪ দিনেও ‘সিকান্দার’ ছবির আয় ১০ কোটিও টপকাতে পারল না!

মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল ‘সিকান্দার’! সাচনিল্কের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।

ঈদের ঠিক আগের দিন রবিবার (৩০ মার্চ) বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ ছবিটি। কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা।

কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো।

‘সিকান্দার’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

ঈদে এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সালমান খানের ‘সিকান্দার’

Update Time : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫