ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় আজও ফেরিঘাটে ভিড়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৪৪৫ Time View

পবিত্র ঈদুল ফিতরে বাড়ি ফিরতে আজ বৃহস্পতিবারও শেষদিনে ফেরি ঘাটে ভিড় করছে মানুষ। বিধিনিষেধ উপেক্ষা করে ও স্বাস্থ্যবিধি না মেনে সকাল থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে জড়ো হচ্ছেন।

এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি।

ঘাটে প্রবেশের সবগুলো পথেই জনস্রোত। দীর্ঘ কিলোমিটার হেঁটে হেঁটেই যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন যাত্রীরা। তবে গত কয়েকদিনের চেয়ে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিটি ফেরিতেই যাত্রী-যানবাহনকে নিয়মতান্ত্রিকভাবে উঠানো হচ্ছে। এতে পন্টুনে জটলা ও ভোগান্তি কমে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়ার তিনটি ফেরিঘাটই সচল রয়েছে। নৌরুটে বর্তমানে ডাম্প, রোরো ও মাঝারি আকৃতির ১৬টি ফেরি চলাচল করছে।

Tag :
জনপ্রিয়

ঈদ যাত্রায় আজও ফেরিঘাটে ভিড়

Update Time : ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১