ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

উত্তর কোরিয়া ফাইজারের টিকার তথ্য চুরি করেছে

করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফাইজারের ডাটাবেজে সাইবার হামলা চালায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’ (এনআইএস)

পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য হা তায় কেয়ং এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার টিকা তৈরি করতে মরিয়া উত্তর কোরিয়া। এর জন্য প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিতে ফাইজারের ডাটা বেজে সাইবার আক্রমণ চালিয়েছে সে দেশের হ্যাকাররা। তিনি আরো বলেন এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।”

উত্তর কোরিয়ার কাছে রয়েছে কয়েক হাজার সদস্যের একটি সুশিক্ষিত হ্যাকার বাহিনী। সরাসরি কিমের নির্দেশে অস্ত্র তৈরি প্রযুক্তি ও ভ্যাকসিন-সহ অন্যান্য তথ্য হাতাতে গোটা বিশ্বেই সাইবার হামলা চালায় তারা। গত বছরের ডিসেম্বরে ন’টি সংস্থার পরিষেবা বিকল করে গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টা চালিয়েছিল হ্যাকাররা।

এই তালিকায় ছিল আমেরিকা, ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়ার ৬টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। আরও চমকপ্রদ বিষয় হল, সংস্থাগুলির নাম। আমেরিকার জনসন অ্যান্ড জনসন থেকে নোভাভ্যাক্স আইএনসি, ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার মতো বিখ্যাত সব নাম হ্যাকারদের হিটলিস্টে ছিল। এছাড়াও ছিল বোস্টনের ইজরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টার এবং জার্মানির ইউনিভার্সিটি অফ টিউবিনজেন।

গত বছরের শুরু থেকেই করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে অন্যান্য দেশের সঙ্গে প্রায় সম্পর্ক ছিন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বাধিনায়ক কিম জং উনের দাবি, তাঁর দেশে এখনও থাবা বসাতে পারেনি এই ভাইরাসটি। কিন্তু বাস্তবে সামনে এসেছে অন্য চিত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সিওলের দাবি, কিমের দেশে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

উত্তর কোরিয়া ফাইজারের টিকার তথ্য চুরি করেছে

Update Time : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১