ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

একুশের প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস ২৫ পয়সা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৩৬ Time View

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইলে বাংলা এসএমএসের মূল্য অর্ধেকে নেমে আসছে। একুশের প্রথম প্রহর থেকে বাংলা বর্ণে এসএমএস পাঠালে খরচ পড়বে ২৫ পয়সা।

শনিবার সকালে তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ তথ্য জানান।

টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’শীর্ষক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি এবং বাক্কোর সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতৃবৃন্দ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির। মূল প্রবন্ধে তিনি দেশে প্রযুক্তিখাতে বাংলা ভাষার ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন।

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

একুশের প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস ২৫ পয়সা

Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১