ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইরান-মার্কিন চুক্তি: ভার্চুয়াল বৈঠকে ইলেকট্রনিকভাবে হবে স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভার্চুয়াল বৈঠক এবং ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা রয়েছে। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো, হরমুজ পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

ভূমিকম্পে ধ্বংসস্তূপ ফিলিপাইন, মৃতের সংখ্যা বেড়ে ৬১

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবারের (৯ জুন) এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬১ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘দ্য সিম্পসনস’ কি আগেই দেখিয়েছে এবারের ফাইনাল খেলবে মেক্সিকো-পর্তুগাল?

মেক্সিকো বনাম পর্তুগাল ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল নিয়ে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’ (The Simpsons)-এর একটি ভবিষ্যদ্বাণী করেছে বলে যে দাবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি বাস্তব তথ্য দ্বারা সমর্থিত নয়। এই দাবি মূলত ১৯৯৭ সালে প্রচারিত ‘The Cartridge Family’ নামের একটি পর্বের একটি দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেখানে স্প্রিংফিল্ড নামের কাল্পনিক শহরে মেক্সিকো ও পর্তুগালের মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখানো হয়।

ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই পরিস্থিতিকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। তবে একই সময়ে ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি রপ্তানি অব্যাহত থাকায় দেশটিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মোদী এখন ফ্রান্সে: ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বুধবার

ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসবেন জি-৭ সদস্য দেশের প্রধানরা।

পাকিস্তানে বাজেটের সমালোচনা জামায়াত ও আওয়াম পার্টির

পাকিস্তানের বিরোধী নেতারা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ফেডারেল বাজেট প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, সরকার দেশের অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করছে, জনগণের ওপর করের বোঝা চাপাচ্ছে এবং দারিদ্র্য মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

তিন শহরে জানাজা শেষে খামেনিকে ইমাম রেজা মাজারে দাফনের ঘোষণা

মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবের শহিদ নেতার রচনা সংরক্ষণ ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত কার্যালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। চুক্তির আগে বৈরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান।

২৪ বছর আটক থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

দীর্ঘ ২৪ বছর বন্দি থাকার পর ইসরায়েলি কারাগারেই মারা গেলেন ফিলিস্তিনের নাগরিক ইমাদ রাজেহ মোস্তফা শারহান। ইসরায়েলের গিলবোয়া কারাগারে তার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন

চীন এখন অস্ট্রেলিয়ার ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। পাশাপাশি দীর্ঘপাল্লার ও হাইপারসনিক অস্ত্রের মজুত বৃদ্ধি ও দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের ফলে এই হুমকি আরও বাড়ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬

Update Time : ০২:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬