ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এক নজরে বিশ্ব সংবাদ: ১ আগস্ট ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

জীবনের ঝুঁকি নিয়েও লাভ হলো না, সবাইকে ফিরতে হলো খালি হাতে

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় কয়েক দিনের মধ্যে প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীর ঢলের ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। স্পেন সরকার জানিয়েছে, সীমান্ত অতিক্রম করা অভিবাসীদের ‘প্রায় সবাই’ স্বেচ্ছায় আবার মরক্কোয় ফিরে গেছে।

জাহাজ থেকে টোল আদায় করবে না হুথি

লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ায় কঠোর আইনেও কমেনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার তিন মাস পরও অস্ট্রেলিয়ার ১০ জনের মধ্যে আটজনের বেশি কিশোর-কিশোরী বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। দেশটির ইন্টারনেট নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে ৮ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একটি অভিযাত্রী দলের ওপর তুষারধসের পর এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আরও দুই পর্বতারোহীর সন্ধানে চলছে তল্লাশি।

তুষারধসে প্রাণ গেলো ১৪ পর্বত জয়ের রেকর্ডধারীর

বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত জয়ের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন নির্মল পুরজা। মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বত জয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন পর্বতারোহণ বিশ্বকে।

যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বহরে থাকা অন্যতম দামি ও সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এটি। এর একেকটির দাম বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।

সিঙ্গাপুরে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিষিদ্ধ হলো ব্রিটিশ ব্যান্ড

জনপ্রিয় ব্রিটিশ ট্রিপ-হপ ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর কনসার্ট চলাকালে মঞ্চে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অভিযোগে ব্যান্ডটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। গত শুক্রবার (৩১ জুলাই) নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বাংলাদেশসহ যেসব দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

যুক্তরাষ্ট্র সফর শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে আসা নিশ্চিত করতে বেশকিছু দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড কর্মসূচি’ আনুষ্ঠানিকভাবে স্থায়ী করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই তালিকায় বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৫০টি দেশ রয়েছে।

ইউক্রেনের পাঁচ জেলায় রাশিয়ার হামলায় নিহত ৯, আহত ২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ জেলায় ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

এক নজরে বিশ্ব সংবাদ: ১ আগস্ট ২০২৬

Update Time : ০১:৩৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬