ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য

ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করেছি: জাতিসংঘে ট্রাম্পের দাবি

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।

গাজায় শিগগির যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ শিগগির বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে।

দক্ষ বিদেশি কর্মীদের জন্য সুখবর দিলো নিউজিল্যান্ড

অভিবাসন নীতিতে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে নিউজিল্যান্ড, যার ফলে দক্ষ কর্মীদের জন্য দেশটিতে প্রবেশ করা আরও সহজ হবে। ২০২৬ সালের মাঝামাঝি থেকে দেশটিতে দ্রুত সময়ের মধ্যে বসবাসের সুযোগ পেতে দুটি নিয়ম চালু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা করলো সৌদি-ফ্রান্স

জাতিসংঘে আয়োজিত এক উচ্চপর্যায়ের সম্মেলন শেষে ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ বা ‘বিপৎসীমা’ ঘোষণা করেছে সৌদি আরব ও ফ্রান্স। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানে বসতি স্থাপন বা দখলদারির চেষ্টা আন্তর্জাতিকভাবে রেড লাইন বলে বিবেচিত হবে।

ভারতীয় রুপির মান ইতিহাসে সর্বনিম্ন

ভারতের মুদ্রা রুপি মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের ভিসা ফি বৃদ্ধির ঘোষণা একদিকে যেমন রুপির ওপর চাপ বাড়িয়েছে, অন্যদিকে ভারতের তথ্য প্রযুক্তি খাতের জন্যও এটি নতুন সংকট তৈরি করেছে।

ওপেনএআই-এ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা ওপেনএআই-এ ১০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে।

বামপন্থি গোষ্ঠী অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বামপন্থি গোষ্ঠী অ্যান্টিফাকে দেশের ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সাধারণত এ ধরনের তালিকাভুক্তি বিদেশি সশস্ত্র সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে এবার তার ব্যতিক্রম ঘটালেন ট্রাম্প।

গাজা নিয়ে আলোচনা, মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

গাজা নিয়ে আলোচনা করতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সঙ্গে বহুপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

Update Time : ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫