ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ভেনেজুয়েলায় অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ

ভয়াবহ ভূমিকম্পের পর চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভেনেজুয়েলার মানুষ। দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক ভবন ধসে পড়েছে এবং সড়কে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

সিসিলি উপকূল থেকে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ আটক করেছে ফ্রান্স

চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ তথা একটি তেলবাহী ট্যাংকারে তল্লাশি চালিনোর পাশাপাশি আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

বিশ্ববাজারে যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি এবং বাজারে পর্যাপ্ত সরবরাহের প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমে যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে এসেছে।

কলকাতায় গুদামঘর ধস: মৃত বেড়ে ৯

দক্ষিণ কলকাতার তারাতলায় নির্মাণাধীন একটি গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৪ জুন) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

লেবননের বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের তথ্য অস্বীকার করলো ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সময় তৈরি করা কিছু বাফার জোন থেকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) সরে যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা দাবি করেছিলেন, বাফার জোনের কিছু অংশ থেকে সরে এসেছে আইডিএফ এবং এখন সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর দায়িত্ব নেওয়া উচিত।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় এক হাজার মানুষ। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন।

ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সহায়তায় এগিয়ে আসছে ইসরায়েল

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

গাজায় গণহত্যা, ফিলিস্তিনিদের নির্মূলে ইসরায়েলের টার্গেট এখন শিশুরা

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের নিশানা করছে। জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

মক্কা-মদিনাসহ সৌদির যেসব এলাকায় জমি কিনতে পারবেন বিদেশিরা

সৌদি আরব সরকার বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার নতুন বিধিমালা অনুমোদন করেছে। এর ফলে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা ও আল-উলাসহ নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদেশিরা জমি ও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন। গত ২৩ জুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সৌদির বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই উদ্যোগের লক্ষ্য।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬

Update Time : ০৫:৪৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬