ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

এক বছরে এনসিপি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ Time View

সাংগঠনিকভাবে এক বছরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় নাহিদ এ মন্তব্য করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে নিজেদের অর্জন হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পরে আমরাই প্রথম দাবি তুলেছিলাম, ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে।

তিনি বলেন, ’গণতান্ত্রিক ক্যাম্পাস এবং নিরাপদ ক্যাম্পাস যদি আমরা নিশ্চিত করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে ভূমিকা রেখেছে গণ-অভ্যুত্থানে, তার জন্য আমাদের তাদের সেই নেতৃত্বের জায়গাটা দিতে হবে। ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। ফলে ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে হয়েছে, এটা আমাদের বড় অর্জন বলে মনে করি।’

ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) বিপর্যয় দুঃখের বিষয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ’বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা দুঃখের বিষয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে তারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারি নাই।’

সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ’এটার নানা বাস্তবতা ছিল। বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে এই সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।’

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত আছেন।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

এক বছরে এনসিপি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি: নাহিদ ইসলাম

Update Time : ০৩:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫