ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫১ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার পাশে অবস্থানের আড়াই ঘণ্টা পর তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ধানমন্ডিতে মায়ের বাসভবনের দিকে রওনা হন। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ধানমণ্ডিতে মায়ের বাসায় যাচ্ছেন এবং সেখানেই থাকবেন বলে জানা গেছে।

এর আগে লন্ডন থেকে উড়োজাহাজে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণের পর ডা. জোবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি রওয়ানা হন এভারকেয়ার হাসপাতালের পথে। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান

Update Time : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫