ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

এভিয়ান ফ্লু শনাক্ত হওয়ার পর ভারতে লাখ লাখ হাঁস–মুরগি হত্যা

ভারতে বন্য রাজহাঁস, কাক ও হাঁসের শরীরে এভিয়ান ফ্লু শনাক্ত হওয়ার পর দেশটিতে লাখ লাখ হাঁস–মুরগি হত্যা করা হচ্ছে। সপ্তাহখানেক আগে বিভিন্ন রাজ্যে ঝাঁকে ঝাঁকে পাখি মারা পড়ে। এগুলো পরীক্ষা করে এভিয়ান ফ্লুর ভাইরাস শনাক্ত হয় বলে বিবিসির খবরে বলা হয়।

এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য কেন্দ্রীয় সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশের পাশাপাশি ‘হাই অ্যালার্ট’ জারি করে। মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কম থাকলেও জনসাধারণকে মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যে এই ভাইরাস অন্যান্য প্রজাতির পাখির মধ্যেও পাওয়া গেছে।বিবিসি হিন্দি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলের পং দাম লেকে প্রায় ২ হাজার ৪০০ পারিযায়ী পাখি মরে পড়ে থাকতে দেখা গেছে। এসব পাখি সাইবেরিয়া ও মঙ্গোলিয়া থেকে এসেছিল।পং দাম এলাকার ১০ কিলোমিটারের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এখনো পোলট্রিতে বার্ড ফ্লুর কোনো লক্ষণ দেখা যায়নি। তবে এই এলাকায় কোনো পোলট্রি খামার নেই।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাতে ১২ হাজার হাঁস মারা গেছে। রাজ্যের গাইডলাইন অনুযায়ী, সেখানে আরও ৩৬ হাজার পাখি মেরে ফেলার পরিকল্পনা রয়েছে।

গত ১০ দিনে মধ্যপ্রদেশ রাজ্যে শত শত কাক মারা পড়েছে। অতিসম্প্রতি সেখানে সারস ও কবুতর মারা পড়ার খবর পাওয়া গেছে। ইন্দোর শহরে ৫০টি মৃত কাক পাওয়া গেছে। সেখানকার সরকারি কর্মকর্তারা বলছেন, তাঁরা স্থানীয় লোকজনের মধ্যে ঠান্ডা, কফ বা জ্বর আছে কি না, তা পরীক্ষা করে দেখছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জারির পাশাপাশি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানাতেও শত শত পোলট্রি হাঁস-মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এগুলো বার্ড ফ্লুর কারণে মারা পড়েছে কি না, তা নিশ্চিত নয়। পশ্চিমের গুজরাট ও উত্তরের রাজস্থানেও মৃত কাক ও অন্যান্য বন্য পাখির শরীরে বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়ার পর সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এভিয়ান ফ্লু শনাক্ত হওয়ার পর ভারতে লাখ লাখ হাঁস–মুরগি হত্যা

Update Time : ০৫:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১