ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিট আচমকা ম্যাচের ফল নির্ধারক গোল ঘানার, পানামার হৃদয় ভাঙা পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো হতাশাজনক ড্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প আমি-ই বস: জি-৭ সম্মেলনে ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ আলজেরিয়ার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ‘মাস্কম্যান’ কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসি’র তাণ্ডব! লন্ডভন্ড আলজেরিয়া ওয়ার্ল্ড কাপের ওল টাইম টপ স্কোরার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি বিশ্বকাপে প্রথমবারের মতো মেসির হ্যাটট্রিক!

করোনাভাইরাসে আরও ৩০ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ৩৯৮ Time View

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৩৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৪১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ ডিসেম্বর তা সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :

ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিট আচমকা ম্যাচের ফল নির্ধারক গোল ঘানার, পানামার হৃদয় ভাঙা

করোনাভাইরাসে আরও ৩০ মৃত্যু

Update Time : ১০:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০