ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ৭৯৬৬

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৯৩ Time View

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ৭৯৬৬

Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১