ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট ভোটকেন্দ্রে আনার জন্য ভোটারদেরকে যানবাহন দেওয়া যাবে না: ইসি ‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি

করোনাভাইরাস: শনাক্ত আরও ২২৭৫ রোগী, মৃত্যু ১৭

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৩৫৮ Time View

শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

তাতে দেখা যায়, গত একদিনে নতুন ২ হাজার ২৭৫ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আরও ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :
জনপ্রিয়

গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে

করোনাভাইরাস: শনাক্ত আরও ২২৭৫ রোগী, মৃত্যু ১৭

Update Time : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০