ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

করোনার ভারতীয় প্রজাতি অনেক বেশি ভয়ঙ্কর ও সংক্রামক

ভারতে নতুন ধরনের যে করোনাভাইরাস (কোভিড-১৯) তা অন্যগুলোর চেয়ে অনেব বেশি ভয়ঙ্কর। এছাড়া এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং শরীরে অ্যান্টিবডি থাকলেও এর সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব না বলে দাবি করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’র প্রধান রণদীপ গুলেরিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সংস্থাটি ভারতের মহারাষ্ট্রে প্রথম করোনার এই নতুন প্রজাতির সন্ধান পেয়েছে। এরপর এখন পর্যন্ত মোট ২৪০ জনের শরীরে এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার পিছনেও এই নতুন প্রজাতিই দায়ী বলে মনে করছে মহারাষ্ট্র সরকাররে করোনা টাস্ক ফোর্স।

তবে গুলেরিয়ার বলছেন, ‘ভারতের মতো দেশে ব্যাপক হারে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব নয়। যখনই ভাইরাস চরিত্র বদল করে রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তৈরি হয়, তখন টিকা নেয়ার পরেও যে কেউ নতুন করে সংক্রমিত হতে পারেন।’

এই মুহূর্তে অক্সফোর্ড এবং সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেক এবং আইসিএমআরের তৈরি কোভ্যাক্সিন প্রতিষেধকই ভারতে টিকাদানের কাজে ব্যবহার করা হচ্ছে। এগুলো সাময়িক করোনাকে সংক্রমণ রোধে সক্ষম হলেও, করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে সেগুলোর কার্যকারিতা তুলনামূলক কম হবে বলে জানিয়েছেন গুলেরিয়া।

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই মুহূর্তে টিকাদানে জোর দিচ্ছে দেশটির সরকার। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় প্রাধান্য পাবেন ২৪ কোটি পঞ্চাশোর্ধ্ব এবং কোমর্বিডিটি রয়েছে এমন মানুষরা।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

করোনার ভারতীয় প্রজাতি অনেক বেশি ভয়ঙ্কর ও সংক্রামক

Update Time : ০৮:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১