ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

করোনায় এবার আক্রান্ত মুমিনুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ৪০৫ Time View

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার ফল পজিটিভ এসেছে।

করোনা পজিটিভ আসলেও তেমন কোন উপসর্গ নেই মুমিনুলের। তবে সামান্য মাথা ঝিমঝিমানি আছে বলে জানিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাঁচ দল নিয়ে আয়োজিত ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে অনিশ্চিত হয়ে গেলেন তিনি। অবশ্য সুস্থ হয়ে ফেরার জন্যও তার সামনে সময় আছে।

গত পরশু করোনায় আক্রান্ত ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও। তিনিও নিজেই নিশ্চিত করেছিলেন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই কোভিড পরীক্ষা করতে হয়েছিল তাঁকে। সেটিতে পজিটিভ হয়েছেন তিনি। ফলে পিএসএলের প্লেঅফে খেলার চিন্তা বাদই দিতে হচ্ছে। নিজ বাড়িতে সঙ্গ নিরোধে থাকতে হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন করোনায়।

এ ছাড়া, সদ্য দেশে ফেরা আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও করোনা পরীক্ষা করিয়েছেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন গত বৃহস্পতিবার। শুক্রবার বিকেলে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পেয়েছেন তিনি।

ছবি: সংগ্রহীত

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

করোনায় এবার আক্রান্ত মুমিনুল

Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০