ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

করোনা আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিস করছেন পিএসএল।

মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছে তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই কোভিড পরীক্ষা করতে হয়েছিল তাঁকে। সেটিতে পজিটিভ হয়েছেন তিনি। ফলে পিএসএলের প্লেঅফে খেলার চিন্তা বাদই দিতে হচ্ছে। নিজ বাড়িতে সঙ্গ নিরোধে থাকতে হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে।

পিএসএলে মাহমুদউল্লাহর খেলার কথা ছিল মুলতান সুলতানের হয়ে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ হয় তাঁর। এখন দলটিকে মাহমুদউল্লাহর বদলি খুঁজতে হবে। এখন সময়মতো সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভার করছে তাঁর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা।

পিএসএল যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। লাহোর কালান্দার্সের ওপেনার ক্রিস লিনের জায়গায় খেলবেন তিনি। ১০ নভেম্বর পাকিস্তানে রওনা হওয়ার কথা তামিমের। আজ করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। অপেক্ষায় আছেন পরীক্ষার ফলাফলের।

বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের রুটিন করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। শুক্রবার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করতে ব্যাপক জনসমাগমের মধ্যে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফল নেগেটিভ আসায় সোমবার তার ফিটনেস পরীক্ষা হবে বিসিবিতে।

ফটো : সংগ্রহীত

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

করোনা আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিস করছেন পিএসএল।

Update Time : ০৬:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০