ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন নেন তিনি। গোটা আমেরিকাবাসীকে আশ্বস্ত করার লক্ষ্যে প্রোগ্রামটি সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন।

ভ্যাকসিনের সীমিত পরিমাণের কারণে অনেকেই স্বাস্থ্যকর্মী ও এবং নার্সিংহোমের আধিকারিক ও কর্মরতদের প্রথমে ভ্যাকসিন প্রয়োগের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে বাইডেন জানিয়েছেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পড়ার আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না।

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘ আজ আমি করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’

শুধু বাইডেন না। বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।

প্রসঙ্গত মার্কিন সরকার এবং দেশের দুটি বৃহত্তম ফার্মেসি সোমবার সারাদেশে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভাইরাস থেকে রক্ষার জন্য দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি হল ফাইজার ও অপরটি মোডার্না।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Update Time : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০