ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে এ হামলা চালানো হয়েছে।

ফ্রিল্যান্স সাংবাদিক শাফি কারিমি নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের পাশের এলাকার একটি বাড়ি থেকে ব্যাপক ধোয়া উড়ছে। তার আশপাশে মানুষদের ছোটাছুটি করতে দেখা যাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সরাসরি এ রকেট হামলা বিমানবন্দরে আঘাত করেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রোববারই (২৯ আগস্ট) এ হামলা হতে পারে। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

Update Time : ০৪:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১