ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

কিন্ডারগার্টেন খুলতে বাধা নেই ফেব্রুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ৩৬৭ Time View
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা  কিন্ডার কিন্ডারগার্টেন খুলতে সরকারের কোনো বাধা নিষেধ নেই। মালিকরা চাইলে যে-কোনো সময় খুলতে পারেন। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আসছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাগহ । প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
জাকির হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে। তিনি আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেওয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেওয়া হবে। সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত স্লিপের (বার্ষিক উন্নয়ন বরাদ্দ) অর্থের পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থা এগিয়ে আসতে চাচ্ছে। আমরা আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। নিয়মিত শিক্ষার্থীদের ক্লাসে পাঠাতে অভিভাবকদের সচেতন করতে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
কিন্ডারগার্টেন স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালিক চাইলে যেকোনো সময় স্কুল খুলতে পারেন। এ বিষয়ে আমাদের কোনো বাধা-নিষেধ নেই। তারা আমাদের নিবন্ধন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না, তাদের বিষয়ে আমাদের কোনো দায়-দায়িত্ব নেই। তবে নিবন্ধিতরা তাদের প্রতিষ্ঠান খুলতে চাইলে আমাদের সঙ্গে আলোচনা করে কিন্ডারগার্টেন স্কুল খুলে দিতে পারবে বলে জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বিদ্যালয় খোলার আগে বা পরে শিক্ষকদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হবে। এজন্য প্রাথমিকের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে। তবে শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদেরকে এই টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

কিন্ডারগার্টেন খুলতে বাধা নেই ফেব্রুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়

Update Time : ০৭:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১