ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

খামেনি পুত্র মোজতবা খামেনিকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে চূড়ান্ত করলো ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও হুমকি পরোয়া না করে খামেনিপুত্র মোজতবা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরান। আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। এরইমধ্যে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছে।

টানা ১০দিন ধরে ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। খামেনিকে হত্যার পরও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা হুমকির কাছে মাথা নত করেনি ইরান। অব্যাহত রেখেছে পাল্টা হামলাও।

এবার ট্রাম্পের আপত্তি ও ইসরাইলের হত্যার হুমকির পরও খামেনি পুত্র মোজতবা খামেনিকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে চূড়ান্ত করলো ইরান।

এর মধ্য দিয়ে ওয়াশিংটন-তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ না নেয়া পর্যন্ত দমে না যাওয়ার কড়া বার্তা দিলো তেহরান। মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছেন দেশটির ৮৮ জন বিজ্ঞ ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। তারা সব আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সদা প্রস্তুত থাকারও বার্তা দেয়া হয়েছে।

মোজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। বয়স ৫৬ বছর। ২৮ ফেব্রুয়ারি ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী ও এক বোন নিহত হন। হামলাস্থলে উপস্থিত না থাকায় রক্ষা পান মোজতবা খামেনি।

এদিকে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার মধ্যেই ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আইআরজিসি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন

খামেনি পুত্র মোজতবা খামেনিকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে চূড়ান্ত করলো ইরান

Update Time : ০২:৫৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬