ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

খালেদা জিয়াকে বিদেশ যেতে ‘অনুমতি’

চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকার ‘রাজি’ হয়েছে। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এমন দাবি করা হচ্ছে।

সূত্র জানায়, সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করে তার বিদেশ যাওয়ার জন্য মৌখিকভাবে সম্মতি দিয়েছে এবং কোন দেশে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। সিঙ্গাপুর বা লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যাবেন।

সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাত আটটার দিকে চার্টার্ড বিমানে করে তিনি ঢাকা ত্যাগ করবেন।

এর আগে বিদেশে পাঠানোর আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সাক্ষাৎ করতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কানদারসহ পরিবারের সদস্যরা।

জামিনে থাকা খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আগে থেকেই তোড়জোড় শুরু করে তার পরিবার। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাসহ সব কাজ গুছিয়ে আনা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বিষয়টি দেখভাল করছেন। ভাই শামীম এস্কানদারকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি প্রধান। দলটির নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।

Tag :

আলজেরিয়ার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ‘মাস্কম্যান’ কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান

খালেদা জিয়াকে বিদেশ যেতে ‘অনুমতি’

Update Time : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১