ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

খুলছে ঢাবির আবাসিক হল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ৪৪৫ Time View
অনার্স-মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল আংশিকভাবে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হল খোলার বিষয়ে প্রভোস্ট কমিটি সুপারিশ করেছে। সুপারিশটি হলো- স্নাতক শেষ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের হলে বসবাসরত শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে হলসমূহ প্রস্তুত রাখতে বলা হয়েছে। সবার জন্য হল উন্মুক্ত করা হয়নি। শুধু যাদের পরীক্ষা, তারা হলে থাকতে পারবে।

ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, শুরুতে মাস্টার্সের পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরে স্নাতক শেষ বর্ষের পরীক্ষার্থীদের হলে উঠানো হবে। এর মধ্যে হল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে। সীমিত আকারে মেস বা ক্যান্টিনে লোকবল থাকবে। ছাত্ররা সবসময় তাদের প্রবেশপত্র ও আইডি কার্ড সঙ্গে রাখবে। পরীক্ষার্থী ব্যতিত কেউ হলে প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন মার্চের প্রথম সপ্তাহে অবস্থা গ্রহণের জন্য একটা প্রস্তুতি কার্যক্রম শুরু করেছি। আর এর তিনটি কারণ শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য আগে থেকেই তথ্য দেওয়া, হলের ভেতরে যে আবশ্যিকতার যতগুলো বিষয় আছে সেগুলো সংযুক্ত করা এবং এটা নির্ভর করবে করোনার সংক্রমণ নিম্নগামী হওয়ার ওপর।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

খুলছে ঢাবির আবাসিক হল

Update Time : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১