ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫৭ Time View

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে চারজন মারা গেছেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার দিলরুবা আক্তার (১৪), ত্রিশালের আয়েশা বেগম (৭৮), গফরগাঁওয়ের জাফর উল্লাহ (৫৮) এবং নেত্রকোনার কলমাকান্দার গিয়াস উদ্দিন (৭৩)।

আর করোনায় মারা গেছেন গফরগাঁওয়ের শামসুদ্দীন (৯৫) নামে একজন।

শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের আইসিইউতে ৯ জনসহ করোনা ইউনিটে মোট ১৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

Update Time : ০৪:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১