ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দীর্ঘদিনের অমানবিক অবরোধ ভাঙতে এবার সরাসরি যোগ দিচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ।
দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে
অনলাইন ডেস্ক 