ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

গাজা সিটিতে কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ১৯

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৮ Time View

ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে। এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা ক্ষুধার্ত, অসুস্থ এবং আহত মানুষের জন্য শেষ ভরসার জায়গা ছিল। আল-শিফার বাইরে কমপক্ষে ১৫ জন নিহত হন এবং আল-আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও চারজন।

হামাস এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। হামাস বলেছে, জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের এক দিনেরও কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তারা আরও বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবাধ্যতা এবং স্পষ্ট অবজ্ঞার একটি স্পষ্ট বার্তা।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত আল-রান্তিসি হাসপাতালকে লক্ষ্য করে রাতভর বোমাবর্ষণে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু হাসপাতালটিতে তিনবার হামলা করা হয়। এতে ৪০ জন রোগী পালাতে বাধ্য হয়, তবে আরও ৪০ জন রোগী ও কর্মী ভেতরেই আটকে পড়েছেন।

জাতিসংঘের মতে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত অভিযান। এই আক্রমণের মূল উদ্দেশ্য হলো গাজার স্বাস্থ্যব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো ধ্বংস করা। এই পদ্ধতিগত হামলা গাজায় চিকিৎসা পরিষেবা কার্যত নিশ্চিহ্ন করে দিচ্ছে।

এই পদক্ষেপগুলো কেবল স্বাস্থ্যসেবার ক্ষতি করছে না, বরং গাজাবাসীর জীবনযাত্রাকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গাজা সিটিতে কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ১৯

Update Time : ০৫:২০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫