ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে আজ শুক্রবার আরো ১০টি বিল পাস কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যেভাবে নিবন্ধন করবেন কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার বাংলার জয়যাত্রা জাহাজকে ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ তেহরানের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন বাজারে সোনালি মুরগির কেজি ৩৮০–৪২০ টাকা; তেলসহ নিত্যসামগ্রীর দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

ঘূর্ণিঝড় ‘তকতে’র আঘাতে বিধ্বস্ত গুজরাট উপকূল

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’র আঘাতে রীতিমতো বিধ্বস্ত ভারতের গুজরাট উপকূল। তবে এই রাজ্যে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুজরাট উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তকতে’। দুর্বল হওয়ার আগ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা এটি তাণ্ডব চালায়।

ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার প্রায় দেড় লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, উপকূলে আঘাত হানার সময় ‘তকতে’র গতিবেগ ছিল ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার যা ঝোড়ো বাতাসের আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

এর আগে মহারাষ্ট্রের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড়টি অগ্রসর হওয়ার সময় ওই রাজ্যে ছয়জন নিহত হন। আহত হন আরও নয়জন। মুম্বাইয়ে ১১৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তকতে’র প্রভাবে রবিবার কর্নাটক, কেরালা ও গোয়া রাজ্যের ওপর দিয়ে প্রবল ঝোড়ো বাতাস বয়ে যায়, ভারী বৃষ্টি হয় ও জোয়ারের সময় সাগরে প্রবল ঢেউ দেখা দেয়।

ভারতের পশ্চিম উপকূলীয় এই রাজ্যগুলোতে ঘরবাড়ি, রাস্তা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্নাটক রাজ্যে আটজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল

ঘূর্ণিঝড় ‘তকতে’র আঘাতে বিধ্বস্ত গুজরাট উপকূল

Update Time : ০৫:০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১