ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৯

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন।

তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা এই আলামত পেয়েছি। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান  ‌‘দুর্ঘটনায় মোট নয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা ততটা খারাপ নয়।’

আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আর এক নারীর মৃত্যু হয়।

মারা যাওয়া নারীর নাম পেয়ারা বেগম। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

একই ঘটনায় দগ্ধ আরও আটজন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তাঁরা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

বার্ন ইউনিট সূত্র জানায়, দগ্ধ ব্যক্তিদের মধ্যে মিজানুরের শরীরের ৪৮ শতাংশ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, রিয়াজের ১৮ শতাংশ, সুমাইয়ার ১৫, জাহানের ১২ ও মাহেরের ৫ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ির মরিয়ম ভবনের ছয়তলার ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটে। আগুনে একই পরিবারের সাতজনসহ মোট নয়জন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৯

Update Time : ০৭:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০