ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশব্যাপী চলামন লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা বাড়ছে সরকার।

মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, এভাবে গ্রামে গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই। আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে যাক।

দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার।

Tag :
জনপ্রিয়

চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে

Update Time : ০৬:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১