ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই প্রাণ হারিয়েছেন তিনজন।

নিহতরা হলেন— সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মাহমুদা আক্তার, একই ইউনিয়নের হানিবাড়ি বাজার পাড়া গ্রামের সাদিয়া খাতুন ও মোবারকপুর ইউনিয়নের মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে বাড়ি সংলগ্ন আমবাগানে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। সদর উপজেলার আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন আব্দুল্লাহ। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নাচোলে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ও নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাগুলো নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

Update Time : ০২:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬