ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

চিকন চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে, সবজিতে কিছুটা স্বস্তি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২২২ Time View

রাজধানীর খুচরা বাজারে চিকন চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। আরো বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম। এটির দাম ১৬০ টাকা ছাড়িয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দাম বেড়ে মিনিকেট চাল মানভেদে খুচরায় ৭০ থেকে ৮৮ টাকা এবং নাজিরশাইল চাল ৭৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের পাশাপাশি ছোট দানার মসুর ডালের দাম আরো কিছুটা বেড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতের সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক রয়েছে।

আলু, শিম, মুলা, ওলকপিসহ বেশির ভাগ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকা কেজি। ডিম ও মুরগির দামও স্থিতিশীল।

বিক্রেতারা জানান, নতুন মৌসুমে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসতে শুরু করলেও সরবরাহ বাড়ার আগেই পুরনো চালের  দাম বেড়েছে, যা ভোক্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। রাজধানীর বাড্ডার খুচরা বিক্রেতা মো. ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই-তিন সপ্তাহে চিকন চালের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা বেড়েছে।

তবে মোটা চাল আগের দরেই বিক্রি হচ্ছে।’

বাজার ঘুরে দেখা গেছে, বড় আকার ও ভালো মানের পাকা টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। মাঝারি বা কিছুটা নিম্নমানের টমেটোর দাম ৮০ থেকে ৯০ টাকা। কাঁচা (সবুজ) টমেটো প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। লম্বা লাউ দাম বেড়ে প্রতি পিস মানভেদে ৯০ থেকে ১১০ টাকা।

শসা প্রতি কেজি মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটোল ও ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, শিম ৫০ থেকে ৮০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৪০ টাকা ও গাজর ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

চিকন চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে, সবজিতে কিছুটা স্বস্তি

Update Time : ০৩:৫১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬